শুভ জন্মদিন প্রিয়
Asikuzzaman Asik
কিছু মানুষ আছে যাদের অবদান ভোলার নয়। আমার জীবনে সেরকম অবদানী মানুষ হলেন আশিক ভাই। ডুসাকের সভাপতি থাকাকালে ৫ম দিকনির্দেশনামূলক সেমিনারে প্রথম ভাইকে দেখা এবং অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে স্বপ্নপূরণ করে ভাইয়ের হাত থেকে ক্রেস্ট নেওয়া। এসবই স্মৃতি, সবই ভাইয়ের থেকে পাওয়া অনুপ্রেরণার ফসল।
আমার মানবিক যোদ্ধা হয়ে ওঠার পিছনের গল্পটাতে ও ভাইয়ের আনাগোনা। মূলত ভাইয়ের প্রতিষ্ঠা করা সংগঠন
Initiative for Coastal Development
(আইসিডি) এর কার্যক্রমগুলো ফেসবুকে দেখে নিজেও মনে মনে ভাবতাম, এমন কাজ যদি করতে পারতাম বা শরীক হতে পারতাম। সে ভাবনা থেকেই আম্ফান ঝড়ের পর সুযোগ পেয়ে গেলাম কাজ করার; হয়ে উঠলাম মানবিক যোদ্ধা। এখন ভাইয়ের সংগঠনের মত একটা মানবিক সংগঠন মানবতার 'তরঙ্গ' (বেদকাশী, কয়রা,খুলনা।)
এর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছি। এখানেও অনুপ্রেরণার মূলে কিন্তু ভাই ই।আমার মত এরকম শত যুবকের অনুপ্রেরণার বাতিঘর প্রিয় আশিক ভাই। উচ্চশিক্ষিত হয়ে সাধারন আর দশটা যুবকের মত গতানুগতিক ধারায় চাকরির পেছনে না ছুটে, প্রিয় ভাই "কয়রা" কে আলোকোজ্জল করার যে দৃঢ় প্রত্যয় নিয়ে ছুটে চলেছেন তা সত্যিই দূর্লভ, প্রশংসনীয়, অনুপ্রেরণাদায়ক।
আজকের এই শুভদিনে ভাইয়ের জন্য দোয়া ও শুভ কামনা রইল। প্রিয় ভাইয়ের সুস্থতা,দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
0 Comments